আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয়ার হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে যে, নিহতদের মধ্যে ৪টি শিশুও রয়েছে। বেসামরিক লোকদেরকে বহনকারী একটি বাস অতিক্রমের সময় বিস্ফোরণটি ঘটানো হয়।
আন-নাশরাহ ওয়েব সাইট বিস্ফোরণে আহতদের সংখ্যা ১৫ জন বলে উল্লেখ করেছে।
এদিকে সংবাদ সূত্রসমূহ জানিয়েছে যে, রিফ দামেস্ক অঞ্চলে ঈদুল আযহার দিনেও সংঘর্ষের ঘটনা ঘটেছে, সংঘর্ষ রাত পর্যন্ত অব্যাহত ছিল।
একইভাবে সিরিয়ার অফিশিয়াল বার্তা সংস্থা (সানা) জানিয়েছে, সিরিয় সামরিক বাহিনী রিফ দামেস্ক ও আল-কাবুন অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে। নিহতদের কয়েকজন ছিল জর্ডানের নাগরিক।